নজর বিডি
আপডেট : শনিবার, ২৭ জুন ২০২৬

জেলার খবর

গোপালগঞ্জে পুলিশের এএসআই নিয়োগের তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৬ জুন)  প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তাদের শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হয়।

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নারী/পুরুষ পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

প্রাথমিক ধাপ উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে তারা এ পর্যন্ত পৌঁছেছেন। একই একাগ্রতা, সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

ছবি: সংগৃহীত

এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।”

নিয়োগ কার্যক্রম চলাকালে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিদ্বয়, গোপালগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে পরিচালিত এ নিয়োগ কার্যক্রম বাংলাদেশ পুলিশের সৎ ও দক্ষ মানবসম্পদ নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের এএসআই নিয়োগের তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৬ জুন)  প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তাদের শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হয়।

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নারী/পুরুষ পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

প্রাথমিক ধাপ উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে তারা এ পর্যন্ত পৌঁছেছেন। একই একাগ্রতা, সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

ছবি: সংগৃহীত

এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।”

নিয়োগ কার্যক্রম চলাকালে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিদ্বয়, গোপালগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে পরিচালিত এ নিয়োগ কার্যক্রম বাংলাদেশ পুলিশের সৎ ও দক্ষ মানবসম্পদ নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত