তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা। এই মেলা থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ১২৬ জন তরুণের চাকরি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) সকালে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটরড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।
রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচিতদের প্রাণ-আরএফএল গ্রুপে ড্রাইভার এবং ড্রাইভারস হেলপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান (পিভিএম, পিভিএমএস)। এছাড়া বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রবীর চন্দ্র এবং প্রাণ-আরএফএল কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাহিনীটির এই উদ্যোগের ফলে শুধুমাত্র এই মেলাতেই নয়, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ২৭৮ জন তরুণ আনসার ও ভিডিপি সদস্যের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ চালক তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই ধারাবাহিক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন