নজর বিডি

রাজধানীর ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের ১২ সদস্য আটক

নজরবিডি.কম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে (নিটোর) দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-২। 

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ (উপসচিব)।

র‍্যাব-২ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ রোগী ও তাদের স্বজনদের দ্রুত ও ভালো সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে বারবার নিষেধ করা সত্ত্বেও দালালরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। 

সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে র‍্যাব-২ ওই হাসপাতালগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

নজরবিডি.কম

আসামিরা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের দালালমুক্ত পরিবেশে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ র‍্যাব-২, ভ্রাম্যমাণ আদালত, শেরেবাংলা নগর হাসপাতাল, দালাল বিরোধী অভিযান, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, স্বাস্থ্যসেবা, ঢাকা নিউজ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের ১২ সদস্য আটক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে (নিটোর) দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব-২। 

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ (উপসচিব)।

র‍্যাব-২ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ রোগী ও তাদের স্বজনদের দ্রুত ও ভালো সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে বারবার নিষেধ করা সত্ত্বেও দালালরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। 

সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে র‍্যাব-২ ওই হাসপাতালগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

নজরবিডি.কম

আসামিরা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের দালালমুক্ত পরিবেশে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত