২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পাস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত এই মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নটরডেম কলেজ থেকে শুরু হয়ে মিছিলটি আরামবাগ, ফকিরাপুল ও নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।
একই সাথে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন