বাংলাদেশের বাজারে সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াতের নিশ্চয়তা নিয়ে এলো হোন্ডার নতুন মোটরসাইকেল ‘শাইন ১০০ ডিএক্স’। ১ জুলাই বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) আনুষ্ঠানিকভাবে এই ১০০ সিসি ইঞ্জিনের বাইকটি বাজারে উন্মুক্ত করেছে।
বর্তমানে দেশের সকল হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে বাইকটি ১ লাখ ১৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
নতুন শাইন ১০০ ডিএক্স-এ যুক্ত করা হয়েছে হোন্ডার উন্নত ‘এনহেনচড স্মার্ট পাওয়ার’ (eSP) প্রযুক্তি, যা জ্বালানি সাশ্রয় এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটিতে রয়েছে ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন এবং নিরাপত্তার জন্য কম্বি ব্রেক সিস্টেম।
আকর্ষণীয় তিনটি রঙে (লাল, কালো ও ধূসর) আসা এই বাইকটিতে গ্রাহকদের জন্য রয়েছে ২ বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিস সুবিধা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন