নজর বিডি

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রূপালী ব্যাংক ও ‘নগদ’-এর মধ্যে চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, এমটিও কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে, রূপালী ব্যাংকের সহায়তায় নগদ সরাসরি সেই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। 

এর ফলে গ্রাহকরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ এবং তা ব্যবহারের সুবিধা পাবেন। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই অংশীদারিত্বের ফলে উপকারভোগীরা নিরাপদে ও ঝামেলাহীনভাবে রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন, যা বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : নজরবিডি সংবাদ নগদ, রূপালী ব্যাংক, রেমিট্যান্স, প্রবাসী, ডিজিটাল ফাইন্যান্স, ব্যাংকিং, চুক্তি, Nagad, Rupali Bank, Remittance, Expatriate, Digital Finance, Banking, Agreement, Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রূপালী ব্যাংক ও ‘নগদ’-এর মধ্যে চুক্তি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, এমটিও কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে, রূপালী ব্যাংকের সহায়তায় নগদ সরাসরি সেই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। 

এর ফলে গ্রাহকরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ এবং তা ব্যবহারের সুবিধা পাবেন। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই অংশীদারিত্বের ফলে উপকারভোগীরা নিরাপদে ও ঝামেলাহীনভাবে রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন, যা বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত