নজর বিডি

৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে আগামী ৪ জুলাই গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। 

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে তিনি দলীয় কর্মসূচির প্রতিটি ধাপ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ৩৬ দিনের কর্মসূচি পালন করতে হবে। বিশেষ করে আগামী ৪ জুলাই সারা দেশে যে গণমিছিল কর্মসূচি রয়েছে, তা সফল করার মাধ্যমে আমাদের অবস্থান জানান দিতে হবে।"

সভাপতির বক্তব্যে ড. আযাদ দেশবাসীকে এই গণঅভ্যুত্থানের চেতনা জাগরুক রাখতে এবং ঘোষিত কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এনসিপি, এলডিপি, জাগপা, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বিডিপিসহ ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ গণমিছিল, ১১ দলীয় ঐক্য, জুলাই গণঅভ্যুত্থান, জামায়াতে ইসলামী, কর্মসূচি, রাজনীতি, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে আগামী ৪ জুলাই গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। 

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে তিনি দলীয় কর্মসূচির প্রতিটি ধাপ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ৩৬ দিনের কর্মসূচি পালন করতে হবে। বিশেষ করে আগামী ৪ জুলাই সারা দেশে যে গণমিছিল কর্মসূচি রয়েছে, তা সফল করার মাধ্যমে আমাদের অবস্থান জানান দিতে হবে।"

সভাপতির বক্তব্যে ড. আযাদ দেশবাসীকে এই গণঅভ্যুত্থানের চেতনা জাগরুক রাখতে এবং ঘোষিত কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এনসিপি, এলডিপি, জাগপা, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বিডিপিসহ ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত