গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় ১৩ নম্বর পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. শাজাহান খান।অনুষ্ঠানের শেষপর্বে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এম মিঠু লস্করকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন