রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী মোঃ মুন্না ওরফে রেড মুন্নাকে (৩৬) গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
শনিবার (০৪ জুলাই) দুপুরে বাউনিয়াবাদ এলাকা থেকে একটি ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে পল্লবী থানা পুলিশের একটি দল সেকশন-১১ এর বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী রেড মুন্নাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মুন্না দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্য অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। তার এই সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রেফতারকৃত রেড মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
পল্লবী থানা পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন