নজর বিডি

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান: ৮২ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি সংবেদনশীল এলাকা। এখানে আগত প্রবাসী ও যাত্রীদের ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অবস্থাতেই বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এলাকায় বর্তমানে পুলিশের কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আটককৃত শিশুদের বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা’র তত্ত্বাবধানে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যান্যদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি প্রক্রিয়া চলমান।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান: ৮২ জন আটক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি সংবেদনশীল এলাকা। এখানে আগত প্রবাসী ও যাত্রীদের ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অবস্থাতেই বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এলাকায় বর্তমানে পুলিশের কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আটককৃত শিশুদের বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা’র তত্ত্বাবধানে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যান্যদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি প্রক্রিয়া চলমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত