নজর বিডি

হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ও সিলেটের উপশহরে নতুন দুটি শোরুম চালু করেছে। 

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুম দুটি উদ্বোধন করেন।

নতুন এই শোরুমগুলোতে সব বয়সী ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের বাইসাইকেল, বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট ও ফুটবল খেলার সরঞ্জাম পাওয়া যাবে। এছাড়া ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অফিসিয়াল ফুটবল, জার্সি ও ফুটবল বুটসহ আধুনিক সব ক্রীড়া সরঞ্জাম এখানে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “দুরন্ত স্পোর্টস গ্যালারির মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আমরা পণ্যের একটি বড় অংশ দেশেই উৎপাদন করছি এবং বিদেশে রপ্তানি করছি, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।”

তরুণ প্রজন্মের সুস্থতা ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “মাদক ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আমরা চাই দেশের বেশি সংখ্যক তরুণ ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক।”

২০১৬ সালে যাত্রা শুরু করা ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের হাতে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিচ্ছে। বর্তমানে রাজধানীসহ সারা দেশে প্রতিষ্ঠানটির প্রায় ১৬১টি শোরুম রয়েছে এবং ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে তারা নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয় : নজরবিডি সংবাদ আরএফএল, দুরন্ত স্পোর্টস গ্যালারি, শোরুম, সিলেট, হবিগঞ্জ, ক্রীড়া সামগ্রী, ফিটনেস, RFL, Duronto Sports Gallery, Showroom, Sylhet, Habiganj, Sports Gear, Fitness

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ও সিলেটের উপশহরে নতুন দুটি শোরুম চালু করেছে। 

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুম দুটি উদ্বোধন করেন।

নতুন এই শোরুমগুলোতে সব বয়সী ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের বাইসাইকেল, বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট ও ফুটবল খেলার সরঞ্জাম পাওয়া যাবে। এছাড়া ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অফিসিয়াল ফুটবল, জার্সি ও ফুটবল বুটসহ আধুনিক সব ক্রীড়া সরঞ্জাম এখানে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “দুরন্ত স্পোর্টস গ্যালারির মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আমরা পণ্যের একটি বড় অংশ দেশেই উৎপাদন করছি এবং বিদেশে রপ্তানি করছি, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।”

তরুণ প্রজন্মের সুস্থতা ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “মাদক ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আমরা চাই দেশের বেশি সংখ্যক তরুণ ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক।”

২০১৬ সালে যাত্রা শুরু করা ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের হাতে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিচ্ছে। বর্তমানে রাজধানীসহ সারা দেশে প্রতিষ্ঠানটির প্রায় ১৬১টি শোরুম রয়েছে এবং ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে তারা নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত