নজর বিডি

চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এমটিবি ও ওসিএআইবি’র সমঝোতা চুক্তি

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার এমটিবি’র করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে এমটিবি’র পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবি’র পক্ষে প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং।

এই সমঝোতার আওতায় এমটিবি তাদের বিশেষায়িত ‘চায়না ডেস্ক’-এর মাধ্যমে ওসিএআইবি-এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন পরামর্শভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করবে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ট্রেড ফাইন্যান্স ও বৈদেশিক রেমিট্যান্স সেবা।, ট্রেজারি সেবা ও হিসাব পরিচালনা।, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত বিশেষায়িত পরামর্শ। প্রয়োজনভিত্তিক অন্যান্য ব্যাংকিং সমাধান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ওসিএআইবি’র পক্ষ থেকে প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল লি তাই পেং (ইভান), ভাইস প্রেসিডেন্ট লিসা লু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝ্যাং উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এমটিবি ও ওসিএআইবি’র সমঝোতা চুক্তি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার এমটিবি’র করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে এমটিবি’র পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবি’র পক্ষে প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং।

এই সমঝোতার আওতায় এমটিবি তাদের বিশেষায়িত ‘চায়না ডেস্ক’-এর মাধ্যমে ওসিএআইবি-এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন পরামর্শভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করবে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ট্রেড ফাইন্যান্স ও বৈদেশিক রেমিট্যান্স সেবা।, ট্রেজারি সেবা ও হিসাব পরিচালনা।, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত বিশেষায়িত পরামর্শ। প্রয়োজনভিত্তিক অন্যান্য ব্যাংকিং সমাধান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ওসিএআইবি’র পক্ষ থেকে প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল লি তাই পেং (ইভান), ভাইস প্রেসিডেন্ট লিসা লু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝ্যাং উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত