নজর বিডি

আধুনিকায়নে ৮৬ হাজার কোটির পরিকল্পনা

ব্যাংক খাতে দুর্নীতি ও শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে সংসদে কড়া বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২১তম দিনে ব্যাংক খাতের দুর্নীতি দমন, শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণমুখী একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা উঠে এসেছে। অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনীতির মেরুদণ্ড মজবুত করতে সরকারের দূরদর্শী ও যুগান্তকারী লক্ষ্যের কথা তুলে ধরেন।

ব্যাংক লুটেরাদের শাস্তির দাবিতে সংসদে সরব ছিলেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি লুটেরাদের সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ব্যাংক রেজুলেশন আইন ২০২৬”-এর অধীনে সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংককে একীভূত করে ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে। তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুদসহ টাকা ফেরত দেওয়া হবে এবং কোনো ‘হেয়ার কাট’ (আমানতের অংশ বিশেষ কেটে রাখা) রাখা হবে না। তিনি আরও জানান, দায়ী ব্যক্তিদের সম্পদ ক্রোক ও নিলামের মাধ্যমে পাচার করা অর্থসহ খেলাপি ঋণ আদায়ের আইনি প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শেয়ারবাজারের ধারাবাহিক পতন ঘটিয়ে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি জানান, দুদকের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে জড়িতদের চিহ্নিত করে মামলা করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ১০ বছরে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রযুক্তিনির্ভর ও যুদ্ধোপযোগী করে গড়ে তুলতে প্রায় ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনীতে আধুনিক সাবমেরিন ও ফ্রিগেট এবং বিমানবাহিনীতে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত করা হবে। এছাড়া বগুড়ায় ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের জান্তা সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে চীনে কাঁঠাল রপ্তানির চুক্তির কথা জানান তিনি। পাশাপাশি, নারী শিক্ষার প্রসারে বর্তমানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার সুযোগকে বর্ধিত করে অনার্স পর্যায় পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের আর্থিক দৈন্যতা দূর করে সম্মানী বৃদ্ধির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অধিবেশনের অন্যান্য কার্যক্রমে সরকারি খাসজমি উদ্ধার ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণের প্রতিশ্রুতি দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া সংসদের ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে, যার সভাপতি মনোনীত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক খাতে দুর্নীতি ও শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে সংসদে কড়া বার্তা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত