নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল গফুর (৫০), পিতা: মৃত আব্দুর শুকুর, মাতা: মৃত সুফিয়া খাতুন, গ্রাম: সিপাহীরপাড়া (সিপাহীর বাজার সংলগ্ন), ওয়ার্ড নং-৫, বড় মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার এবং শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা: মো. আব্দুল জব্বার, মাতা: মোছা. হাসিনা বেগম, গ্রাম: বড়খোলা, ওয়ার্ড নং-৪, ছোট মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫,১১৫ (পাঁচ হাজার একশ পনের) পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয় : ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল গফুর (৫০), পিতা: মৃত আব্দুর শুকুর, মাতা: মৃত সুফিয়া খাতুন, গ্রাম: সিপাহীরপাড়া (সিপাহীর বাজার সংলগ্ন), ওয়ার্ড নং-৫, বড় মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার এবং শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা: মো. আব্দুল জব্বার, মাতা: মোছা. হাসিনা বেগম, গ্রাম: বড়খোলা, ওয়ার্ড নং-৪, ছোট মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫,১১৫ (পাঁচ হাজার একশ পনের) পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত