দেশের বাজারে স্বর্ণালংকারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করেছে সংগঠনটি।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। (আগের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা), ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার সাথে সামঞ্জস্য রেখে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন