নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা

লালমনিরহাট সদর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে মো. রুহুল আমিন রাসেল (৩০) নামে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। আহত রুহুল আমিন রাসেল জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ ও ‘DRB নিউজ’-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাপটিবাড়ী বাজারে রুহুল আমিন রাসেলকে ডেকে নেওয়া হয়। পূর্বের একটি সংবাদের জের ধরে আলোচনার কথা বলে তাকে সেখানে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গোপনে ক্যামেরা চালু রেখেছিলেন। কথোপকথনের একপর্যায়ে হারাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতাংটারী গ্রামের মো. রফিক মিয়া, কল্লোল আহমেদ ও মো. আবু তালেবসহ বেশ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে মারধরের পর একটি দোকানের ভেতর আটকে রেখে প্রাণনাশের হুমকি দেন।

হামলায় রুহুল আমিন রাসেলের বাম চোখের পাশে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, “কয়েকদিন আগে নারী সংক্রান্ত একটি ঘটনার সংবাদ প্রকাশের পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এই সংবাদের জের ধরেই পরিকল্পিতভাবে আমাকে ডেকে এনে হামলা করা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তারা সাংবাদিক রুহুল আমিন রাসেলকে উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশ জানায়, “আমরা অভিযোগের অপেক্ষায় আছি। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ প্রকাশের জেরে বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লালমনিরহাটের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। প্রশ্ন উঠছে—সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকরা আর কতদিন এভাবে হামলার শিকার হবেন?

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত