দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের লক্ষ্যে শরীয়াহসম্মত ৪টি নতুন বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। নতুন এই প্রোডাক্টগুলো হলো— ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই বিনিয়োগ প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই চারটি প্রোডাক্টের মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন বিনিয়োগ সুবিধা দেবে। অন্যদিকে, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরীয়াহসম্মত বিনিয়োগ সুবিধা নিশ্চিত করবে। উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রোডাক্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, “দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের প্রয়োজন ও সময়োপযোগী ব্যবসায়িক চাহিদার কথা বিবেচনা করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন শরীয়াহসম্মত আর্থিক সমাধান নিয়ে কাজ করছে।” তিনি উদ্যোক্তাদের নতুন এই প্রোডাক্টগুলোর সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন