বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস, সরকারি সেবার অটোমেশন, ব্যাংক ঋণের সুদহার কমানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (১১ জুলাই) ধানমন্ডির ডিসিসিআই নিউ কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সভায় ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ১৫টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, প্রশাসনিক জটিলতা, কর-ভ্যাটের অস্পষ্টতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসার বড় বাধা। এছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমেছে। সভায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করা, চশমা খাতের যন্ত্রপাতি আমদানি সহজ করা, রিয়েল এস্টেট খাতের সাইনিং মানির ওপর কর কমানো এবং ডিজিটাল মার্কেটিং নীতিমালা প্রণয়নের দাবি জানান।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা প্রাপ্তিতে হয়রানি কমাতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। শিগগিরই ডিসিসিআইতে ‘ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ’ করা হবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলমান। যানজট নিরসনে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং ‘স্মার্ট পুলিশিং’ প্রকল্প চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
নতুন অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে ২০৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
পরিচালক মাহমুদুন নবী ডলার সংকটের কারণে এলসি প্রক্রিয়ায় জটিলতার বিষয়টি স্বীকার করে বলেন, খেলাপি ঋণের উচ্চ হারের কারণেই সুদের হার কমানো যাচ্ছে না। আমদানি ব্যয় কমাতে শিপিং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পরামর্শ দেন তিনি।
বাজেট প্রসঙ্গে ঢাকা চেম্বার সভাপতি বলেন, কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস এবং সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ ইতিবাচক হলেও ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে সংকুচিত করছে।
অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ৩৯টি নতুন প্রতিষ্ঠানকে সদস্যপদ প্রদান করা হয়। এ সময় ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি মো. সালেম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন