নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে

শুধু সরকার বা চালক পরিবর্তন করলেই হবে না, দেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। জনগণের একটি বড় অংশ এই সংস্কারের পক্ষে মত দিয়েছে। 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, এনসিপির মূল দাবি কেবল সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার। তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। 

এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, কর্মসংস্থানের পরিবর্তে বর্তমানে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

শুধু সরকার বা চালক পরিবর্তন করলেই হবে না, দেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। জনগণের একটি বড় অংশ এই সংস্কারের পক্ষে মত দিয়েছে। 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, এনসিপির মূল দাবি কেবল সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার। তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। 

এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, কর্মসংস্থানের পরিবর্তে বর্তমানে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত