গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দুপতারা বাজার এলাকা থেকে গাইবান্ধা র্যাব-১৩ এবং নারায়ণগঞ্জ র্যাব-১১-এর একটি যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী সুন্দরগঞ্জের একটি স্থানীয় কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের সময় আসামি শিশির তাকে উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত।
প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৭ মে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে সে। এ ঘটনায় ১৯ মে সুন্দরগঞ্জ থানায় অপহরণ মামলা করেন ছাত্রীর বাবা। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন