দলীয় নীতি ও কর্মকাণ্ডের সঙ্গে নিজের আদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্যের কথা উল্লেখ করে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অশোক কুমার মণ্ডল।
রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত প্রেস নোট পাঠ করে তিনি এ ঘোষণা দেন।
অশোক কুমার মণ্ডল মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড তাঁর বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে।
এ কারণে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্যপদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও অব্যাহতি নেওয়ার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে অশোক কুমার মণ্ডল বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’
তবে দলীয় সম্পর্ক ছিন্ন করলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার কথা জানান অশোক কুমার মণ্ডল।
প্রেস নোট অনুযায়ী, অশোক কুমার মণ্ডল মৃত অমলেন্দু মণ্ডলের ছেলে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন