মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. (এমটিবি) তাদের প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা ‘ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স ২০২৫’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে।
সম্প্রতি এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় ‘সাসটেইনেবল ফাইন্যান্স এবং বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমসমূহ’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে নিয়ে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন। প্রধান নির্বাহীর বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে ব্যাংকিং খাতের একটি প্রধান কৌশলগত অগ্রাধিকার। এই প্রকাশনার মাধ্যমে এমটিবি একটি পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতি গঠনে দায়বদ্ধ ব্যাংকিং পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এর আগে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও উসমান রাশেদ মুয়ীন তাঁর সূচনা বক্তব্যে বলেন, আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনাটি এমটিবির টেকসই পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি জলবায়ু সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমগুলোর মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং এ.কে.এম. তারেক এবং হেড অব সাসটেইনেবিলিটি তাহমিনা জেড. খান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন