নজর বিডি

শেয়ারবাজারে বড় পতন থামল মিউচুয়াল ফান্ড

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। তবে এই পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ড। 

যদিও মিউচুয়াল ফান্ডের এই দাপট সূচকের পতন ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না, তবে আরও বড় পতনের হাত থেকে রক্ষা পেতে খাতটি ব্যাপক অবদান রেখেছে। তা সত্ত্বেও আজ ডিএসইতে সবগুলো মূল্যসূচকের পতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এরপরও বাজারটিতে মূল্যসূচক কমেছে এবং লেনদেনের পরিমাণ কমেছে। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন শুরু হতেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে মিউচুয়াল ফান্ড খাত। লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে বেশকিছু মিউচুয়াল ফান্ড দাম বাড়ার সর্বোচ্চ সীমায় চলে আসে। দিনশেষে দাম বাড়ার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের এ ধারা অব্যাহত থাকলেও অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় সূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪৫টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ২৯টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১টির দাম কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের (১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকা) চেয়ে ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের (১৯ কোটি ২ লাখ টাকা) চেয়ে কম।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে বড় পতন থামল মিউচুয়াল ফান্ড

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত