নজর বিডি

যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ সময় চালকসহ তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। এ সময় চালকসহ তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত