রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
ডিএমপির পরিচালিত এ অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তেজগাঁও বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩৪ জন, রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ২৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন