চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য ১ কোটি ৬০ লাখ পিস হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতার এসব হেসিয়ান পাটের বস্তা কেনা হচ্ছে। দরপত্রে মোট ৩৮টি প্রতিষ্ঠানের ১,১৫৩টি প্রস্তাবের মধ্যে ৩৪টি প্রতিষ্ঠানের ১,১০৯টি দরপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে সর্বনিম্ন দরদাতা ২১টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বস্তা গড়ে ৬৯ টাকা ৪১ পয়সা মূল্যে এই বস্তাগুলো কেনা হবে।
একই বৈঠকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ জঙ্গল সলিমপুর এলাকার ৬টি সংযোগ সড়ক পাকাকরণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে নির্বাহক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ৩ হাজার ১১০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন প্রকল্পটি আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাস্তবায়িত হবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন