নজর বিডি

৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

রাজধানীর তুরাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. রাসেল (২৮)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ জানতে পারে ফুলবাড়িয়ার বৈশাখী গলির একটি বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। এ ঘটনায় তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত রাসেল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে তুরাগ থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর তুরাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. রাসেল (২৮)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ জানতে পারে ফুলবাড়িয়ার বৈশাখী গলির একটি বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। এ ঘটনায় তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত রাসেল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে তুরাগ থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত