নজর বিডি

মিরপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ পথচারী

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইউসুফসহ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি শেরে বাংলা স্কুলের সামনে অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ইউসুফসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। 

ঘটনার কারণ ও রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ পথচারী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইউসুফসহ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি শেরে বাংলা স্কুলের সামনে অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ইউসুফসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। 

ঘটনার কারণ ও রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত