কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আগুন লেগেছে। পেঁপে ও দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজিই ১০০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মালিবাগ, রামপুরা ও শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১৬০, শসা ১৪০-১৬০, গাজর ১৩০, বেগুন ১২০-১৬০, বরবটি ও করলা ১২০ এবং কচুর লতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি পিস লাউ ১০০ টাকা এবং পেঁপে কেজিপ্রতি ৪০ টাকায় মিলছে।
বাজার করতে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো মনিটরিং না থাকায় বিক্রেতারা অজুহাত দেখিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। সবজির দাম শতক পার হওয়ায় সীমিত আয়ের মানুষের ক্ষোভ বাড়ছে।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে অনেক অঞ্চলে সবজি নষ্ট হয়েছে এবং পরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে এই প্রভাব পড়েছে। বৃষ্টি কমলে ও আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে জানান তারা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন