ঢাকার আশুলিয়ায় চাঁদা দাবি ও অপহরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার ‘চৌধুরী প্লাজা’য় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার পাঁচতলায় প্রবেশ করে। তারা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে ভবনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে কেয়ারটেকার লিমার কোনো সন্ধান না পেয়ে বাড়ির মালিক ও কর্তৃপক্ষ বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় কেয়ারটেকার লিমাকে জিম্মি রেখেই পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে অপরাধীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে পরিস্থিতির সুযোগ বুঝে কেয়ারটেকার লিমাকে ফেলে রেখেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ সেখান থেকে কেয়ারটেকারকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) জাহাঙ্গীর আলম জানান, সন্ত্রাসীরা জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি ছোড়ে, পুলিশও পাল্টা জবাব দেয়। জিম্মি কেয়ারটেকারকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন