নজর বিডি

যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৭০ কেজি গাঁজাসহ মো. রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৭০ কেজি গাঁজাসহ মো. রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত