নজর বিডি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

বাসা ভাড়া নিয়ে শুরু করেছিলেন মাদক কারবারি, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নীলফামারীর ডিমলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তাঁর স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জিবন্নাহার বিথী ও সবুজ দম্পতি ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বিউটি বেগমের বাসাটি ভাড়া নিয়ে সেখানে মাদক কারবার শুরু করেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তল্লাশি করে ১০৫ পিস ইয়াবাসহ তাঁদের আটক করে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাসা ভাড়া নিয়ে শুরু করেছিলেন মাদক কারবারি, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তাঁর স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জিবন্নাহার বিথী ও সবুজ দম্পতি ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বিউটি বেগমের বাসাটি ভাড়া নিয়ে সেখানে মাদক কারবার শুরু করেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তল্লাশি করে ১০৫ পিস ইয়াবাসহ তাঁদের আটক করে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত