নজর বিডি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান জমাদ্দার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তাঁর সঙ্গে মো. সোহরাব হোসেন, আব্দুল খালেক ও মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রতি তিনি ডুমুরিয়া বাজার, খুলশী, খাজুরা, সাজিয়াড়া, মির্জাপুর ও গোলনাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে মোড়ে এই গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি মির্জাপুর গ্রামের আলহাজ্ব ইয়াকুব আলী জমাদ্দারের পুত্র। এছাড়া তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নের একাধিকবারের সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম মোল্লা আবুল কাশেমের একমাত্র জামাতা।

সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় শাহজাহান জমাদ্দার ২০১৯ সালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হন। ২০২০ সালে তিনি উপজেলা ও পরবর্তীতে খুলনা জেলার সর্বশ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তিনি ডুমুরিয়া পাবলিক স্কুলের সভাপতি এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি, 'নিরাপদ খুলনা চাই'-এর আহ্বায়ক এবং 'নিরাপদ সড়ক চাই (নিসচা)'-এর ডুমুরিয়া শাখার সহ-সভাপতিসহ একাধিক সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃত্বের সাথে যুক্ত।

তিনি ‘নিউজ ২৬’-এর পরিচালক, খুলনার ‘সময়ের খবর’ পরিচালনা পর্ষদের সদস্য এবং ‘আমার অধিকার’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সাথেও যুক্ত রয়েছেন।

দীর্ঘদিনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাহজাহান জমাদ্দার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবেন বলে মনে করছেন স্থানীয় সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত