কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।
সভায় চাঁপাইনবাবগঞ্জের কৃষিকে আরও লাভজনক ও সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি জেলার প্রধান ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং সঠিক সংরক্ষণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষকদের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানান বক্তারা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন