নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ঢালাই সড়কটি ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ড্রেন নির্মাণের ধীরগতির এই কাজে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
দীর্ঘদিনের অপেক্ষার পর নির্মিত সিসি ঢালাই সড়কটি এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দিয়েছিল। তবে সড়কের পাশের ড্রেন নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে কাজটি অসমাপ্ত পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণের জন্য সড়কের ঠিক কোল ঘেঁষে খনন করে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খননকৃত স্থানে পানি জমে সড়কের নিচের মাটি ও ইটের খোয়া সরে যেতে শুরু করেছে। এতে সড়কের তলদেশে ফাঁপা সৃষ্টি হওয়ায় পুরো সিসি ঢালাই সড়কের স্থায়িত্ব এখন বড় ধরনের হুমকির মুখে।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের আশঙ্কা, বর্তমান অবস্থায় ভারী কোনো যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে সড়কের অংশবিশেষ ধসে পড়তে পারে। এতে যেমন মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হবে, তেমনি ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, ড্রেন নির্মাণ শেষ হলেও সড়কের নিচ থেকে সরে যাওয়া মাটি, ইট ও খোয়া কীভাবে পুনরায় ভরাট করে আগের মতো মজবুত করা হবে? নাকি পুরো বিষয়টি কর্তৃপক্ষের নজরদারির বাইরেই থেকে যাবে?
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ড্রেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের ভিত্তি যথাযথভাবে সংস্কার করে জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন