ফরিদপুরের মধুখালীতে একটি টয়লেটের সেপটিক ট্যাংকের স্ল্যাবের নিচ থেকে এক নারীর বস্তাবন্দি দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় স্থানীয় মো. আলী আকবর মণ্ডলের (৮০) বাড়ি থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর প্রায় ৫টার দিকে আলী আকবরের স্ত্রী মোছা. রওশনা বেগম (৫৫) বাথরুমে গেলে স্ল্যাবটি অসমান ও অস্বাভাবিক মনে হয়। বিষয়টি তিনি স্বামীকে জানান। পরে আলী আকবর নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান জানান, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা বস্তাটি খুলে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালের সঙ্গে মাঝারি আকারের মাথার খুলি, দীর্ঘ কালো চুল এবং শরীরের বিভিন্ন হাড় জোড়া বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান বলেন, কঙ্কালের চুল দেখে প্রাথমিকভাবে এটি কোনো নারীর কঙ্কাল বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো স্থান থেকে এনে এটি সেপটিক ট্যাংকে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার উদ্দেশ্যে কঙ্কালটি রোববার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি সার্বিক বিষয় তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন