ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার এবং দায়িত্বরত দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে 'ইসলামের ইতিহাস' পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক।
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার ৩০১ নম্বর কক্ষে পাঁচজন শিক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগ উঠলে কেন্দ্রটিতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টির সত্যতা নিশ্চিত হয় প্রশাসন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে সরবরাহকৃত নকলে অংশ নেওয়ায় ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
এছাড়া কক্ষে দায়িত্বে অবহেলার কারণে আড়াইবাড়ী কামিল মাদরাসার দুই শিক্ষক—আফসানা আক্তার ও মো. বাকিবিল্লাহকে চলমান আলিম পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, সিসিটিভি ফুটেজে অপরাধের প্রমাণ মেলায় এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন