নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করলেন খুলনার জেলা প্রশাসক

খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। সোমবার এই পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (PDO) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বিদেশগমনেচ্ছু কর্মীদের নিরাপদ অভিবাসন, বৈধ উপায়ে বিদেশে গমন, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিদেশগমনেচ্ছু কর্মীদের প্রতি আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, শেখর কুমার শীল, ইকবাল হোসেন, বজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করলেন খুলনার জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। সোমবার এই পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (PDO) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বিদেশগমনেচ্ছু কর্মীদের নিরাপদ অভিবাসন, বৈধ উপায়ে বিদেশে গমন, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিদেশগমনেচ্ছু কর্মীদের প্রতি আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, শেখর কুমার শীল, ইকবাল হোসেন, বজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত