চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্তাবিত উত্তর উপজেলা সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ঘোষিত টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলার ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় হরতালের সমর্থনে স্থানীয় সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পিকেটিং ও অবস্থান কর্মসূচির কারণে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম এবং অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়।
আন্দোলনকারীদের মতে, উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করা প্রয়োজন, যেন সংশ্লিষ্ট ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষ সহজে সেবা গ্রহণ ও যাতায়াত করতে পারেন। জনগণের এই ন্যায্য ও যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নেতৃবৃন্দ দ্রুততম সময়ে সাধারণ মানুষের এই দাবি বিবেচনায় নিয়ে জনবান্ধব স্থানে সদর দপ্তর স্থাপনের জোর দাবি জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন