মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইকে অপহৃত হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা নূর সাহসিকতার পরিচয় দিয়ে একটি বদ্ধ ঘরের ভাঙা জানালা দিয়ে বের হয়ে প্রাণে বেঁচেছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শহরের সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্রী আয়েশা নূর সকালে কেশবমোড় থেকে ইজিবাইকে করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে এক অজ্ঞাত ব্যক্তি ইজিবাইকে ওঠার পর সোহরাওয়ার্দী কলেজ এলাকায় পৌঁছালে শিশুটি জ্ঞান হারায়।
ধারণা করা হচ্ছে, চেতনানাশক স্প্রে করে তাকে সম্মোহিত অবস্থায় অপহরণ করা হয়। ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় পরিত্যক্ত স্কুলব্যাগে পাওয়া মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি তার পরিবারকে জানান স্থানীয় এক যুবক। মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটির অনুপস্থিতির কথা নিশ্চিত করলে পরিবার পুলিশকে অবহিত করে।
বেলা ১১টার দিকে ফরিদপুরের কামারখালী টোলপ্লাজা এলাকার একটি নির্জন ও বদ্ধ ঘরে জ্ঞান ফিরলে শিশুটি সেখান থেকে ভাঙা জানালা দিয়ে বের হয়ে দৌড়ে মহাসড়কে পৌঁছায়। পরে এক পথচারীর সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশের সময়োচিত তৎপরতায় কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন