নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা, নারীর দুই পা ভেঙে গুরুতর আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এতে তার দুই পা ভেঙে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তা পথচারীদের ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের অনুরোধ জানান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা, নারীর দুই পা ভেঙে গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এতে তার দুই পা ভেঙে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তা পথচারীদের ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের অনুরোধ জানান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত