নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি টহলদল মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এই অভিযান চালায়। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল পাওয়া যায়। এছাড়া তাদের ব্যবহৃত ২টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।

আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মো. শাহিন আলম (২০) ও মো. মাহফুজ (১৭)। তাদের জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে মোট ৩ জনকে আটক এবং ৬৬টি ভারতীয় মোবাইল উদ্ধার করেছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি টহলদল মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এই অভিযান চালায়। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল পাওয়া যায়। এছাড়া তাদের ব্যবহৃত ২টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।

আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মো. শাহিন আলম (২০) ও মো. মাহফুজ (১৭)। তাদের জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে মোট ৩ জনকে আটক এবং ৬৬টি ভারতীয় মোবাইল উদ্ধার করেছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত