নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

সমাজের অবহেলা ও বৈষম্য পেরিয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতনে যোগ দেবেন। তাকে সিটি করপোরেশনের একটি সম্মানজনক শাখায় দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

চাকরি পেয়ে আবেগাপ্লুত অভি বিসিসি প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাঁর জীবনের নতুন সূচনা বলে উল্লেখ করেন। বিসিসি প্রশাসক জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলধারায় ফেরানো ও আত্মনির্ভরশীল করার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সমাজের অবহেলা ও বৈষম্য পেরিয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতনে যোগ দেবেন। তাকে সিটি করপোরেশনের একটি সম্মানজনক শাখায় দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

চাকরি পেয়ে আবেগাপ্লুত অভি বিসিসি প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাঁর জীবনের নতুন সূচনা বলে উল্লেখ করেন। বিসিসি প্রশাসক জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলধারায় ফেরানো ও আত্মনির্ভরশীল করার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত