মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গীরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেহা একই উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ফাতেহা। ঘটনার সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন