নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

শ্যামনগরে ২ লাখ ৮২ হাজার টাকার ইয়াবাসহ আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে। রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে ২ লাখ ৮২ হাজার টাকার ইয়াবাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে। রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত