নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

সীমান্তে আটক তিন ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

লালমনিরহাটের দীঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দীঘলটারী সীমান্ত দিয়ে গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় হোসনেয়ারা বেগম (৪৬) নামের এক নারীকে তিনটি গরুরসহ আটক করে বিজিবি। পরে দুপুরে তাকে খুঁজতে আসার পর স্থানীয়রা জাহিদ হোসেন (২৭) ও শ্রী অর্জুন বর্মন (৩০) নামের অপর দুই ভারতীয়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

বিকেল সাড়ে তিনটায় ৯২৬ নম্বর সীমান্ত পিলারের কাছে ১৫ বিজিবি ও ৩/দরিবাস বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। 

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে আটক তিন ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

লালমনিরহাটের দীঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দীঘলটারী সীমান্ত দিয়ে গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় হোসনেয়ারা বেগম (৪৬) নামের এক নারীকে তিনটি গরুরসহ আটক করে বিজিবি। পরে দুপুরে তাকে খুঁজতে আসার পর স্থানীয়রা জাহিদ হোসেন (২৭) ও শ্রী অর্জুন বর্মন (৩০) নামের অপর দুই ভারতীয়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

বিকেল সাড়ে তিনটায় ৯২৬ নম্বর সীমান্ত পিলারের কাছে ১৫ বিজিবি ও ৩/দরিবাস বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। 

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত