ফেনী শহরের বড় বাজারে যৌথ অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়। অভিযানে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ থেকে ১০০ কেজি, মো. নাছিরের কাছ থেকে ২০ কেজি, ওমর ফারুকের কাছ থেকে ২০০ কেজি এবং মেসার্স ফরিদ রেক্সিন থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়।
আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন, মো. নাছির ও মো. ফরিদ উদ্দিনকে ৩ হাজার টাকা করে এবং ওমর ফারুককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ জানান, ক্ষতিকর পলিথিনের উৎপাদন, মজুত ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন