নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাতে ঘুরতে বের হয়ে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়ি বিকল হওয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক দম্পতি। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন পৌর শহরের শহীদ আমিনপাড়ার মো. রায়হান শেখ (২৫) ও তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পিকআপটি নিয়ে বের হলে উমিরপুর এলাকায় সেটি বিকল হয়ে যায়। তারা গাড়িটি মেরামতের চেষ্টা করার সময় স্থানীয়রা গরু চোর সন্দেহে আটক করে তাদের মারধর করে। ভোর চারটার দিকে খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর নন বলে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ব্যবহৃত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাতে ঘুরতে বের হয়ে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়ি বিকল হওয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক দম্পতি। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন পৌর শহরের শহীদ আমিনপাড়ার মো. রায়হান শেখ (২৫) ও তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পিকআপটি নিয়ে বের হলে উমিরপুর এলাকায় সেটি বিকল হয়ে যায়। তারা গাড়িটি মেরামতের চেষ্টা করার সময় স্থানীয়রা গরু চোর সন্দেহে আটক করে তাদের মারধর করে। ভোর চারটার দিকে খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর নন বলে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ব্যবহৃত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত