বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সব উন্নয়নকাজ একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় নির্মিত সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও যতটুকু সম্ভব সেই অনুযায়ী কাজ করা হবে। এ বছর বড় পরিসরে না হলেও আগামী বছর আরও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, ত্রাণ মন্ত্রণালয় ও এলজিআরডির সমন্বয়ে ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন