মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় বেরিকেড দিয়ে তাদের আটকানো হয়। গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সড়ক অবরোধের কারণ জানতে চাইলে একপর্যায়ে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে সরাসরি ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, সার্বিক নিরাপত্তাজনিত কারণেই তাদের পথ রোধ করা হয়েছে। উল্লেখ্য, আগের দিনের হামলার প্রতিবাদে আজ হবিগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন